শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাতৃভাষা দিবসে ইবিতে আঞ্চলিক ভাষায় রম্য বিতর্ক

ইবি প্রতিনিধি:   |   শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাতৃভাষা দিবসে ইবিতে আঞ্চলিক ভাষায় রম্য বিতর্ক
৬৪

অমর ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আঞ্চলিক ভাষায় ‘আমার কাছে আমার জেলা-ই সেরা’ শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক শেষে চট্টগ্রাম জেলাকে বিজয়ী ঘোষণা করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে রম্য বিতর্কটির আয়োজন করে শাখা ছাত্রশিবির। এতে সিলেট, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, নীলফামারী ও গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীরা তাদের নিজ জেলার আঞ্চলিক ভাষায় বিতর্ক করেন।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল ও শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান বিশ্বাস।

এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাত দান করুন। বাংলা ভাষার জন্য আমি গর্বিত। কারণ পৃথিবীতে ভাষার জন্য কোনো জাতিকে রক্ত দিতে না হলেও মাতৃভাষার জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। মাতৃভাষার এই দিনকে স্মরণীয় করে রাখতে ছাত্রশিবির এই অনন্য আয়োজন করেছে যেন অতি আধুনিক হতে গিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে ভুলে না যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com