শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে এমপি এনামুল হক

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে এমপি এনামুল হক
৪৩

মণিরামপুর: হাসপাতালের নোংরা আবর্জনা পরিষ্কার করতে নিজেই হাতে তুলে নিলেন ঝাড়ু, এরপর শয্যাশায়ী রোগীদের পাশে গিয়ে শুনলেন তাঁদের সমস্যার কথা। যশোর-৫ (মনিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এভাবেই তাঁর সংসদীয় এলাকায় ব্যতিক্রমী এক কর্মতৎপরতা শুরু করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এই দৃষ্টান্ত স্থাপন করেন।

​সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। আনুষ্ঠানিকতা শেষে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসার মান নিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে তিনি নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষ যেন হাসপাতাল থেকে বিমুখ না হয়, তা নিশ্চিত করতে হবে। সেবার মান বাড়াতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপে তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

​হাসপাতাল থেকে বেরিয়ে নবনির্বাচিত এই জনপ্রতিনিধি ছোটেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে। মনিরামপুর পৌরসভার গাংড়া উত্তর পাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মণিরামপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

​এরপর তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাহেরপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গাজী এনামুল হক বলেন, নির্বাচন শেষ, এখন সময় উন্নয়নের। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আপনাদের সেবা করার জন্য।

সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এমপির এমন জনমুখী ও কর্মতৎপর ভূমিকায় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com