শফিকুল ইসলাম বাদল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার-৫ (নবীনগর) এর স্থানীয় সাংসদ অ্যাড. আবদুল মান্নানের
সার্বিক সহযোগিতায় রছুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের শামীম মার্কেট থেকে কালু মিয়ার বাড়ির ব্রীজ পর্যন্ত ৫৭০ মিটার গাইড ওয়ালসহ কার্পেটিং রাস্তা এবং ছেনু মিয়ার বাড়ি থেকে কামাল মেম্বারের বাড়ির ব্রীজ পর্যন্ত ১.৫ কিলোমিটার নতুন রাস্তার নির্মান কাজ শুরু হয়েছে। রাস্তা দুইটির নির্মানে ব্যায় হবে ১কোটি ৭০ লক্ষ টাকা, এতে গ্রামবাসী খুশি।
গতকাল (২৪ /২/২৬) সরজমিনে গিয়ে দেখা যায় দাররা পশ্চিমপাড়া ব্রিজের অংশ থেকে নতুন এই রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রছুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মাহাবুবুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মো. মোসলে উদ্দীন, ইউপি সদস্য মো. মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত সকলেই বলেন- এত দিন রাস্তার অভাবে স্কুল, মাদ্রাসায় সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। এখন শামীম মার্কেট থেকে কালু মিয়ার বাড়ির ব্রীজ পর্যন্ত রাস্তাটি নির্মান হলে গ্রামের ভিতর সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। এ জন্য গ্রামবাসী স্থানীয় সাংসদ এডভোকেট আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com