শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়ন-এ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়ন-এ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
৮২

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা-র ১০নং কান্দিউড়া ইউনিয়ন, যা সদর ইউনিয়ন হিসেবে পরিচিত, সেখানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর ঘোষণা ঘিরে সাধারণ ভোটারদের মাঝেও তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কান্দিউড়া ইউনিয়নটি প্রশাসনিক ও সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে নেতৃত্বের প্রশ্নটি বরাবরই গুরুত্ব পেয়ে থাকে।

 

শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর দিক থেকে এটি উপজেলার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত।

 

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ইতি মধ্যে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন কেন্দুয়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ১০নং কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, পরীক্ষিত সাবেক ছাত্রনেতা আজহারুল ইসলাম (হাবিব)।

 

তার প্রার্থীতা ঘোষণার পর থেকেই ইউনিয়নজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তার প্রতিক্রিয়ায় জানান, কান্দিউড়া ইউনিয়ন শুধু একটি এলাকা নয়, এটি কেন্দুয়ার মুখ। এখানে উন্নয়ন মানেই পুরো উপজেলার উন্নয়নকে এগিয়ে নেওয়া। আমি চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে।

 

তিনি আরও বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং সরকারি সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

 

এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটাররা এবার এমন একজন চেয়ারম্যান চান, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করবেন এবং দুর্যোগের সময় পাশে থাকবেন।

 

অনেকে মনে করছেন, সদর ইউনিয়ন হিসেবে কান্দিউড়ার নির্বাচন শুধু স্থানীয় নয়, বরং উপজেলা রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 

 

এছাড়াও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম (হাবিব) এর বড় ভাই সেকেন্ড মিশনে কুয়েত কর্মরত সেনাকর্মকর্তা আজিজুল ইসলাম, প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, আমার ছোট ভাই হাবিব ছাত্রজীবন থেকেই পারিবারিক সম্মতিতে বিএনপির রাজনীতি করে আসছে। কঠিন সময়েও পরিবার তার পাশে ছিল। সৃষ্টিকর্তা সহায় হলে এবং দল যদি তাকে মূল্যায়ন করে, আমি তার অভিভাবক হিসেবে অর্থনৈতিকসহ সকল দায়িত্ব নিয়ে পাশে থাকবো।

 

তিনি আরও বলেন, আমি দূর প্রবাসে থাকলেও হৃদয়ে কান্দিউড়ার মানুষের ভালোবাসা রয়েছে। ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করছি, যাতে হাবিব জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময় সভা ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে নির্বাচনী আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো ইউনিয়নজুড়ে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com