শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়
৯৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিজ খাদিজা বেগম নবনির্বাচিত সাংসদ কে ফুলেল শুভেচ্ছা জানান পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের কর্মকর্তার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংসদ জাহিদুর রহমান বলেন এখন সময় এসেছে নতুন বাংলাদেশের পথে হাঁটার, নতুন করে ভাবার। আগের মতো করে দেশ আর চলবে না—আমাদের চিন্তা-চেতনা, আচরণ ও কাজের ধরনেও বড় ধরনের পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে না পারলে সামনে এগোনো কঠিন হবে। তিনি আরও বলেন, আমরা জনগণের প্রতিনিধি জনগণের প্রয়োজন নিয়ে আপনাদের কাছে আসতে হয়, অনেক সময় সুপারিশও করতে হয়। ইচ্ছা না থাকলেও কাজের স্বার্থে আপনাদের দারস্থ হতে হয় কাজ হবে কি হবে না, সেই অনিশ্চয়তা নিয়েই আসতে হয়। তবে আপনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন যেন কাজগুলো বাস্তবায়ন হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাজিদা বেগম বলেন, নতুন দেশ গড়তে আমরা সবাই একসঙ্গে, একযোগে কাজ করবো। মানুষের সেবায় আমরা ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবো। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com