এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি : | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১০৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের-১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সাংসদ মাজহারুল ইসলাম হোসেনপুর জামে মসজিদে বিএনপি নেতা কর্মী ও সাধারণ জনগনকে নিয়ে এক অনাড়ম্বর ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। এতে সুশীল সমাজের ব্যাক্তি ও সাধারন কর্মী-জনতা সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এডঃ মনিরুল হক রাজন, হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র এস এম মাহবুবুর রহমান, উপজেলা বিএপির যুগ্ম আহব্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহব্বায়ক আবুবকর ছিদ্দিক, যুগ্ম আহব্বায়ক আবুল হাসিম সবুজ, হোসেনপুর জামে মসজিদের ইমাম মাওলানা আঃ আওয়াল দুলাল, পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারন সম্পাদক মানসুরুল হক রবিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারন নেতা কর্মী ও জনতার সাথে ইফতার মাহফিলে অংশ নেয়ায় হোসেনপুর উপজেলা বিএনপি মাঝে উৎসাহ বিরাজ করছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com