ফরিদপুরজেলা প্রতিনিধি:আব্দুস সালাম মোল্লা। | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
নগরকান্দা উপজেলাজুড়ে চলতি মৌসুমে ফসলের মাঠ ভরে উঠেছে হালি পেঁয়াজের আবাদে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের আগ্রহে এ বছর পেঁয়াজ চাষে নতুন মাত্রা যোগ হয়েছে। মাঠজুড়ে সবুজের সমারোহে কৃষকদের মুখে ফুটেছে আশার হাসি।
উপজেলা কৃষিবিদ মোঃ রেজাউল করিম জানান, এবছর উপজেলায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার হেক্টর বেশি। তিনি বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর পেঁয়াজের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।”
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে ৬৮০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে শীতকালীন পেঁয়াজের বীজ প্রদান করা হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ২৫ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে, উঁচু ও মাঝারি জমিতে পেঁয়াজের চাষ বেশি হচ্ছে। জমিগুলো পেঁয়াজ চাষের উপযোগী হওয়ায় এবং গত কয়েক বছরে ভালো ফলন পাওয়ায় কৃষকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। অনেক কৃষক ধান ও অন্যান্য ফসলের পরিবর্তে পেঁয়াজ চাষে ঝুঁকছেন অধিক লাভের আশায়।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বাজারমূল্য অনুকূলে থাকলে চলতি মৌসুমে পেঁয়াজ চাষে কৃষকরা ভালো লাভবান হবেন। ফলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com