শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১৮ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি মিলন হুসাইন:   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৮ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি
১৭৫

পবিত্র শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। আগামী ১১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত ছুটির কারণে এই সময়ে সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে পূর্বনির্ধারিত সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা যথারীতি শুরু হবে।

তবে ছুটির মধ্যেও প্রশাসনিক কার্যক্রম আংশিক চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ চলবে। এ ছাড়া অন্যান্য দিন অফিস বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরগুলো বিশেষ দায়িত্ব পালন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ, দপ্তর ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ত্যাগের আগে পানির কল ও বৈদ্যুতিক সরঞ্জাম (ফ্যান, লাইট, এসি) বন্ধ নিশ্চিত করতে হবে। জরুরি কাজ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com