শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে গ্রাজুয়েট এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে গ্রাজুয়েট এসোসিয়েশনের সংবাদ সম্মেলন
৪১

রূপগঞ্জের সন্তানদের রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে চাকুরি ও ব্যবসায়ের সুযোগ নিশ্চিত কারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন সংগঠনের সদস্যরা। ০১ মার্চ রবিবার বিকালে রয়েলমুন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, সমন্বয়ক আবু কাউসার মিঠু, রিদয় হাসান, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার মিলন প্রান্ত, গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম কে মাছুম, ইমরান, রিদীনসহ আরও অনেক। ‎সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা।

এখানে অসংখ্য গার্মেন্টস, শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র-মাঝারি শিল্প কারখানা রয়েছে।এসব শিল্প কারখানায় হাজার-হাজার জনবল নিয়োগ হয়। কিন্তু দুঃখের বিষয় এ সকল শিল্প কারখানায় রূপগঞ্জের স্থানীয় শিক্ষিত বেকার যুবক -যুবতীদের নিয়োগ দেওয়া হয় না। আমরা ২০১৭ সালে রূপগঞ্জ উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন বেকারমুক্ত রূপগঞ্জ গঠনের লক্ষে কাজ করে আসছি। আমরা চাই রূপগঞ্জের সন্তানদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেন রূপগঞ্জের শিল্প প্রতিষ্ঠানে চাকুরী ও ব্যবসার সুযোগ নিশ্চিত করা হয়। বক্তারা আরও বলেন, স্থানীয় গ্র্যাজুয়েটদের জন্য ইন্টার্নশিপ, ট্রেইনিং ও চাকুরি এবং উদ্যোক্তাদের জন্য ভেন্ডারশিপ ও ব্যবসায়ীক অংশীদারত্ব নিশ্চিত করার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com