শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা ১৪ হাজার টাকা

মুকুট রঞ্জন দাস তাড়াইল কিশোরগঞ্জ   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা ১৪ হাজার টাকা
৬৯

কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (০২ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। এ সময় সহযোগিতায় ছিল তাড়াইল থানা পুলিশ।

অভিযানকালে হোটেল অপরিচ্ছন্ন রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাবার খোলা অবস্থায় (ঢাকনা ছাড়া) সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় জরিমানা করা হয়।

সদর বাজারের ব্যাবসায়ী সাচাইল গ্রামের আলী আখতার,কালনা গ্রামের তাহের উদ্দিন, আবদুল মতিন এবং দারিয়াপুর গ্রামের সুমন মিয়া’কে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায়২ জন ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।তারা হলেন,মায়ের দোয়া হোটেল এর স্বত্তাধিকারী আজিজুল ইসলাম, এবং রানা হোটেলের স্বত্তাধিকারী নজরুল ইসলাম।

অভিযানে মোট ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com