এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি : | সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে রাফসান মিয়া (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশু রাফসানের বাবা কাপড় ব্যবসায়ী মো: রাসেল মিয়া ৷
এলাকাবাসী জানান, সোমবার(২ ফেব্রুয়ারী বিকেলে রাফসান মিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশুদিকে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি তদন্ত লিমন বোস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com