শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রকৌশলী কাউসার আহমেদ-কে শাসিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :-   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রকৌশলী কাউসার আহমেদ-কে শাসিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক
৩১

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ইমারত নির্মাণ কমিটিতে অন্তর্ভুক্ত না করায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ-কে শাসিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পৌরসভা সূত্র জানায়, কয়েকদিন আগে পৌরসভার ইমারত নির্মাণ কমিটির তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলাকালে বিএনপির কয়েকজন নেতাকর্মী নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদের কক্ষে প্রবেশ করেন। এ সময় কমিটিতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের নাম অন্তর্ভুক্ত না করায় প্রকৌশলীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে বিএনপি নেতা মিজানুর রহমান বলেন, “গত ৫ আগস্টের পর আমরা আপনাদের বাঁচিয়েছি। তা না হলে লাথি দিয়ে বের করে দিত। আমাদের কারণেই এখনো চেয়ারে আছেন।”
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা মো. আতিকুল হক জালাল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের ভাই ও পৌরসভার ঠিকাদার সাত্তার।এ বিষয়ে কথা বলতে অনিচ্ছুক হলেও নির্বাহী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ বলেন, “আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। করলে পরে আমাকে দোষারোপ করা হবে।”অন্যদিকে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই প্রকৌশলীর সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি। বিষয়টি সত্য নয়। আমরা মজা করে কথা বলছিলাম।

সেটি ভিডিও করে উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ করা হয়েছে। আমাদের ব্যক্তিগত ইমেজ নষ্ট করার জন্য একটি মহল এ কাজ করেছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com