সুজন আলী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ০৩ মার্চ ৩দিন ব্যাপি কৃষি-প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে এ দিন দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান।
কৃষি অধিদপ্তরের আয়োজনে ও প্রকল্প পরিচালক আবু রেজা মো:আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দিন শেখ, থানার ওসি আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সহ-সভাপতি মাহমুদুন্নবী বিশ্বাস পান্না, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস, বিএনপি নেতা জমিরুল ইসলাম ও নুরুন্নবী। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে মেলার উদ্দেশ্য ও আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- মনিটরিং অফিসার মশিউর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পুর্ণ হয়েছি।আমাদেরকে কৃষি উৎপাদনে আরও সচেষ্ট হতে হবে।” এক পর্যায়ে তিনি বলেন ” এর আগে সার নিয়ে আমাদের সরকারের কিছু বদনাম হয়েছিল,এবার যেন সার নিয়ে কোনো বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো বদনাম শোনা গেলে, সে যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। মেলায় মোট ১৫টি স্টল স্থান পেয়েছে। পরে, কৃষকদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com