শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা
৬১

নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা। নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদারের প্রতিনিধি মুন্সীগঞ্জের লৌহজং থানা এলাকার কাজিরপাগলা গ্রামের আজিজুল হককে (৫৪) দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বড়কালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, সংশ্লিষ্ট ইজারাদার কালিয়া উপজেলারড সালামাবাদ ইউনিয়নের বৃ-হাচলা মৌজায় ইজারা নিয়ে অবৈধভাবে বড়কালিয়া এলাকায় বালু কেটে পরিবহনের চেষ্টা করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বালুকাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে সংশ্লিষ্ট ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানাসহ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com