শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প এর গ্র্যান্ড কমিউনিটি ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প এর গ্র্যান্ড কমিউনিটি ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৪৬

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে অনুষ্ঠিত হলো মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এমবিসিএইচ) এর ইফতার মাহফিল যেখানে উপস্থিত ছিলো এক হাজারের বেশি মানুষ।

নন প্রফিট অর্গানাইজেশন মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এমবিসিএইচ) এর ইফতার মাহফিলের আয়োজন ছিলো চোখে পড়ার মতো পরিবার পরিজন নিয়ে নারী পুরুষ অংশগ্রহণ করে এই ইফতার মাহফিলে।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলক্রিস্ট, ইফতার মাহফিলে পবিত্র রমজান মাসের তাতপর্য তুলে ধরে বয়ান করেন আইওনা মসজিদের ইমাম মোস্তফা আলতুরক, আলফালাহ মসজিদের ইমাম হাফিজ রায়হান উদ্দিন, আল ইহসান মসজিদের ঈমাম ফখরুল ইসলাম, দারুল উলুম মিশিগানের ঈমাম তাজউদ্দীন সহ অন্যান্য ইসলামী চিন্তাবিদরা। ইফতার মাহফিলে রেনেসাঁ কালচারাল গ্রুপ মিশিগান নাশিদ পরিবেশন করেন।
উক্ত ইফতার মাহফিলে ফেডারেল, স্টেট, কাউন্টি ও সিটি পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি, বিশিষ্ট অতিথিবৃন্দ, ধর্মীয় ও নাগরিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এই আয়োজনের লক্ষ্য ছিল পবিত্র রমজানের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য উদযাপন করা এবং কমিউনিটির সকলের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা।

ইফতার মাহফিলে সমাপনি বক্তব্য রাখেন মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এমবিসিএইচ) বোর্ডের হেড দেলোয়ার আনসার তিনি বলেন ইফতার মাহফিলটি সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সম্মানিত অতিথিবৃন্দ সহ এমবিসিএইচের টিম, ভলেন্টিয়ার এবং এই ইফতার মাহফিলকে সফল করতে যারা স্পন্সর এবং সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com