শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“রাঙামাটির লংগদুতে বিশিষ্টজনদের সম্মানে উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত”

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“রাঙামাটির লংগদুতে বিশিষ্টজনদের সম্মানে উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত”
১১০

৬ মার্চ, ২০২৬ শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে পবিত্র ‘মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলটি লংগদু উপজেলা মাঠে সংগঠনটির উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির, সহ-সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক নব কুমার বিশ্বাস, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি হাফেজ আবদুল মতিন, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ
প্রমুখ।
এসময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন  ।

বক্তারা বলেন, মাহে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। মাহে রমজান থেকে আমাদের আত্মসংযমের শিক্ষা নিতে হবে। এসময় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com