শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পর্তুগাল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পর্তুগাল প্রতিনিধি   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পর্তুগাল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৯৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পর্তুগাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ লিসবনের বেনফরমেসো রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি পর্তুগাল শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের আরেক যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন। তিনি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাহফুজুল হক।

তিনি প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং দেশের উন্নয়ন ও প্রবাসী কমিউনিটির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর লায়লা মুনতাজেরী দীনা এবং দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার। এ ছাড়া দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতারাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সিআরসিআইপিটি (CRCIPT) এর সাবেক সভাপতি আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, সুজন ভূইয়া, নিজামুর রহমান টিপু, এম এ দেলোয়ার, আব্দুল লতিফ কয়েছ, লিটন মিয়া, তানবীর তারেক, শামীম আহমদ, জুয়েল রানা, যুবনেতা এমদাদ স্বপন, শিহাব আহমদ, ইঞ্জিনিয়ার নিরব, রকির আহমদ, নোমান আহমদ, মিজানুর রহমান, রাবেল আহমদ, আবদুল লতিফ অনিক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নুল টিপু,জাসাস নেতা আলিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন। পুরো আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি উপলক্ষ হয়ে ওঠে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com