শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটে জামিনের পর আদালত প্রাঙ্গনে পুলিশের হাতে আটক আ.লীগ নেতা মেহেদী

ঈশাত জামান মুন্না লালমনিরহাট প্রতিনিধি   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটে জামিনের পর আদালত প্রাঙ্গনে পুলিশের হাতে আটক আ.লীগ নেতা মেহেদী
৫৪

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে। রবিবার (৮ মার্চ) দুপুরে তিনি একটি মামলায় আত্মসমর্পণ করে লালমনিরহাট আদালতে হাজির হলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। জামিনের খবর ছড়িয়ে পড়লে ডিবি পুলিশের সদস্যরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে তাকে ঘিরে রাখেন। আটকের আশঙ্কায় তিনি দীর্ঘ সময় আদালত প্রাঙ্গণেই অবস্থান করেন।

পরে সন্ধ্যার দিকে আদালত থেকে বের হওয়ার পর ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, “হামার বাড়ী” সংক্রান্ত একটি মামলায় জামিন লাভের পর তাকে পুনরায় আটক করা হয়। তবে তার বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আওয়ামী লীগ নেতা মেহেদী হাসানকে আটকের বিষয়ে জানতে চাইলে কোর্ট পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, একটি মামলায় জামিন লাভের পর তাকে পুনরায় আটক করা হয়। এ বিষয়ে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জেলা ডিবির ওসি সাদ আহম্মেদ বলেন, আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com