শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে রূপগঞ্জ বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন / আশিকুর রহমান রুবেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে রূপগঞ্জ বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন / আশিকুর রহমান রুবেল
৩৩

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিপুর ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে সকল রূপগঞ্জ বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দাউদ পুর ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান রুবেল।

রুবেল আরো বলেন অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে ঈদের এক ফালি চাঁদ পশ্চিম দিগন্তে ভেসে ওঠে,তখন সর্ব শ্রেণীর মানুষের হৃদয় গহিনে বয়ে যায় আনন্দ উল্লাসের মৃদু দোলা।ঈদ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত।মাগফিরাত ও নাজাত লাভের মধ্য দিয়ে আমাদের মাঝে যে ঈদ আসে তা হলো ঈদুল ফিতর।

মুসলমানদের সবচেয়ে বড় উৎসব দুইটি ঈদুল ফিতর ও ঈদুল আযহা তার মধ্যে ঈদুল ফিতর অন্যতম।দীর্ঘ একমাস সিয়াম সাধনা ও সামর্থবানদের ফিতরা যাকাত আদায়ের পর মুসলমানেরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকেন এবং এই দিনে একে অপরকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।এই দিনে মুসলমানেরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে ঈদগার মাঠে এক শারিতে সমবেত হয়।

তিনি আরো বলেন কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান।

ও মন রমজানেরই রোজার শেষে এলো খোশির ঈদ/ আপনাকে আজ বিলিয়ে দে শোন, আসমানি তাগিদ/ তোর সোনা দানা বালাখানা সব রাহেলিল্লাহ/ দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙ্গাইতে দিন।

প্রতিবছর এই গানটি ঈদের আগের দিন বাঙালি মুসলিমদের অন্তরে নিয়ে আসে আনন্দের বার্তা।

ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনা ও আত্ম সংযমের পর মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ও আনন্দের দিন।ঈদের দিন হিংসা বিদ্বেষ ভুলে সবার সাথে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা ও ফিতরা আদায়ের মাধ্যমে দরিদ্রের আনন্দ ভাগাভাগি করার অঙ্গীকার করাই আলো ঈদুল ফিতরের মূল শিক্ষা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com