আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক সেবনের সময় ৪জনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন , শহিদুল ইসলাম রানা (২৫), সামিউল (২২), হাবিল মিয়া (৪৮) ও রিয়াদ (১৯)।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com