মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার উদ্যোগে যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক-কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইউনিয়ন আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য গাজী এনামুল হক। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে ন্যায়, সাম্য ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজকে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে নেওয়ার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুর রহমান, নায়েবে আমির মো. লেয়াকত আলী এবং সেক্রেটারি মো. খলিলুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে একসঙ্গে কাজ করার গুরুত্বের কথা বলেন।
এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com