শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাগেশ্বরীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাগেশ্বরীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার মাহফিল ও আলোচনা সভা  অনুষ্ঠিত
১১৩

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ  নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে  ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন  বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম  জেলা আহবায়ক হোসাইন আহমেদ হিজল, যুগ্ন আহবায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব এমারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে   বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলার সভাপতি আলমগীর কবির,  যুগ্ন সাধারণ সম্পাদক মো:রুহুল আমিন কবির, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন সহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া  শেষে নাগেশ্বরী উপজেলা শাখার কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সকলের সম্মতিতে  বিগত  কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি  কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com