শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা
৩৬

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি আলহাজ নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বেতাগী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম ণুরুল ইসলাম পান্না। ঢাকাস্থ তার গুলশান বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এ শুভেচ্ছা জানান।

 

জানা যায়, মহান জাতীয় সংসদে আলহাজ নুরুল ইসলাম মনি চিফ হুইপ নির্বাচিত হওয়ার পর বরগুনা-২ (বেতাগী-বরগুনা-পাথরঘাটা) নির্বাচনি এলাকার বিএনপির নেতাকর্মীরা তাকে ধারাবাহিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে এস.এম ণুরুল ইসলাম পান্নার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান জাতীয় সংসদে আমাকে চিফ হুইপের দায়িত্ব দেওয়ায় আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি চারবার বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। অতীতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মানে ভূষিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে নিয়ে নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

 

উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এসএম নুরুল ইসলাম পান্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আলহাজ নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ করায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ ও তাকে অভিনন্দন জানাই। তিনি বলেন, মাননীয় চিফ হুইপ আমাদের অবহেলিত এলাকার উন্নয়নের রোল মডেলে পরিণত করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com