শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিকরগাছার শংকরপুরে যুব জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়নাল আবেদীন:   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিকরগাছার শংকরপুরে যুব জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
২১২

পবিত্র রমজান উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে যুব জামায়াতের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শংকরপুর ইউনিয়নের কুলবাড়িয়া বিকেএস হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রমজানের পবিত্রতা, সংযম ও তাকওয়ার চেতনা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান।

তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষকে অন্যায়, অবিচার ও অনৈতিক কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। তিনি বলেন, ইসলামের ন্যায় ও মানবিকতার আদর্শ অনুসরণ করে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শংকরপুর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ নিছার উদ্দীন, সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান, ইউনিয়ন টিম সদস্য আনোয়ার হুসাইন, প্রচার সম্পাদক সাজু আহম্মেদ, যুব নেতা মহাশীন আলী গাজী ও তৌফিক ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com