শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে একজন গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে একজন গ্রেফতার
৬০

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি দিয়ে অভিনব কায়দায় স্বর্ণ পাচারের সময় ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তল্লাশির সময় তার পায়ুপথ থেকে ২৩১.৮১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত যুবকের নাম মো. সানি মাই (২৭)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বৃহস্পতিবার রাত ১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনামসজিদ আইসিপিতে নিয়মিত চেকিংকালে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সানির শরীরে ধাতব ব¯‘র অস্তিত্ব পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণের কথা স্বীকার করলে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হয়। পরে তার পায়ুপথ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সকল অপকৌশল প্রতিরোধে সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে আমাদের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিকে মামলার মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com