শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
৫৮

নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রুবেল মোল্যা;(৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবেল মোল্যা (৪০) নড়াইল সদর থানাধীন আগদিয়া বিছালী গ্রামের মোঃ হাবিবুর রহমান কুটি মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, (১৩ মার্চ)’ নড়াইল সদর থানা পৌরসভাধীন ৪ নং ওয়ার্ড এর দুর্গাপুর গ্রামস্থ সিভিল সার্জনের বাসভবনের পিছনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাস ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রুবেল মোল্যা (৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com