শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ
৪১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুর আড়াইটার পর থেকে ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে।আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, কেন্দ্রটির মোট পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট চালু রয়েছে এবং সেগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত আছে।

তবে দুপুরে হঠাৎ জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দেওয়ায় গ্রিডের সঙ্গে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট ক্ষমতার নর্থ ইউনিট এবং ৪০০ মেগাওয়াট ক্ষমতার ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।তিনি আরও জানান, ইতোমধ্যে কারিগরি দল ইউনিট দুটি পুনরায় চালু করতে কাজ শুরু করেছে।

৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি প্রায় এক ঘণ্টার মধ্যে চালু করার চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটি নিরসনের জন্য জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত তিন দিন সময় লাগতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com