শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডা: মুছলেহ উদ্দিন আহমেদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডা: মুছলেহ উদ্দিন আহমেদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৬৩

দৈনিক ইনকিলাব এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: জাহাংগীর শাহ্ বাদশাহ্ এর শশুর প্রয়াত বিশিষ্ট সমাজসেবক ডা: মুছলেহ উদ্দিন আহমেদ মুছা সা‌হে‌বের স্মরণে জেলার কটিয়াদীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা এই মহৎ মানুষটির স্মৃতিকে হৃদয়ে ধারণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয় এক মানবিক মিলনমেলায় । শনিবার (১৪ মার্চ) বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব‌্য রা‌খেন চানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম গঙ্গা, আচ‌মিতা জজ ইন্স‌টি‌টিউটের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভূইয়া, জালালপুর ইউনিয়ন জাতীয় পা‌র্টির সভাপ‌তি ফজলুল ক‌রিম,বনগ্রাম ইউনিয়ন জাতীয় পা‌র্টির সভাপ‌তি ডা: আব্দুর রহমান র‌ফিক,লোহাজু‌ড়ি ইউনিয়ন জাতীয় পা‌র্টির সভাপ‌তি ফজলুল হক মোল্লা, ক‌টিয়াদী পৌর জাতীয় পা‌র্টির সাধারণ সম্পাদক শামস উদ্দিন, জালালপুর ইউনিয়ন প‌রিষদ সদস‌্য ইব্রা‌হিম ফ‌কির, খোকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ অনুষ্ঠা‌নে প্রবীণ ও নবীন প্রজন্মের অসংখ্য মানুষ অংশ নেন । মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি ডা: মুছলেহ উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে ৷
এডভোকেট সে‌লিম উদ্দিনের উদ্যোগে ক‌টিয়াদী পূর্ব পাড়া‌ নিজ বাসভব‌নে এই স্বরণ সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com