শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অসহায় মানুষের পাশে “মানব সেবায় আমরা”, তাড়াইলে ইফতার বিতরণ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অসহায় মানুষের পাশে “মানব সেবায় আমরা”, তাড়াইলে ইফতার বিতরণ
৪৮

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মানব সেবায় আমরা”।

রবিবার (১৫ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে তাড়াইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ২০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। তিনি ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং বলেন, রমজানের এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও সহযোগিতার মানসিকতা বৃদ্ধি করে।

সংগঠনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম বাকি বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। রমজানের এই পবিত্র সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন হেকিম জানান, ২০২৪ সালে প্রতিষ্ঠিত “মানব সেবায় আমরা” একটি ৩৩ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের স্লোগান ‘পরিবর্তনে অঙ্গীকার’। সংগঠনটি নিয়মিতভাবে মাদক ও জুয়া বিরোধী কার্যক্রম, ইভটিজিং প্রতিরোধ, বিভিন্ন সামাজিক উদ্যোগ, শিক্ষামূলক ও প্রশিক্ষণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি প্রিয়াঙ্কা ভৌমিক ও শহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মাহমুদ লিমন, হোসনে আরা পুতুল, মাহমুদুল হাসান রিফাত, শহিদুল ইসলাম ও রাফিউল ইসলাম রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত ভূঁইয়া, সদস্য মোঃ শ্রাবণ ও রাকিব মোল্লাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com