মোহসীন মোহাম্মদ মাতৃক: | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১৫ মার্চ ) বিকালে শিবালয় উপজেলার ইছাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব জান্নাতুল নাইম। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ঢাকিজোড়া গ্রামের আতিকুর রহমান (৩৫)-কে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানকালে মোট ১টি মামলার নিষ্পত্তি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com