শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহের কোটচাঁদপুর শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহের কোটচাঁদপুর শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা
৩০

ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্বশুরবাড়িতে জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন বলছে, আজ সোমবার সকালে ১০ টা দিকে জহিরুলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তাঁরা। স্ত্রীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁদের, উপজেলার কাগমারী গ্রামে এ ঘটনা ঘটেছে।

জহিরুল ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামের আব্দুল শাহের ছেলে। তিনি কসাইয়ের কাজ করতেন। তিনি কাগমারী গ্রামে শরিফা খাতুনকে (২৭) বিয়ে করেছিলেন।

মৃতের শাশুড়ি শাহেদা খাতুন বলেন, ৬ মার্চ তাঁর মেয়ে শরিফা খাতুন রাগ করে বাপের বাড়ি চলে আসেন। ১২ মার্চ স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি আসেন জহিরুল। কিন্তু শরিফা যেতে রাজি হননি। সোমবার সকালে শ্বশুরবাড়ির শোয়ার ঘরে জহিরুলের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com