জয়নাল আবেদীন | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
যশোরের শার্শায় স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ের বন্ধন ব্লাড ব্যাংক এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে সংগঠনটি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ৩০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল— সাধারণ সেমাই ৫০০ গ্রাম, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, নুডলস ১ প্যাকেট, চিনি ৪০০ গ্রাম, বাদাম ৫০ গ্রাম, কিশমিশ ২৫ গ্রাম, গুঁড়া দুধ ২ প্যাকেট, সয়াবিন তেল ৫০০ গ্রাম, সাবান ৭৫ গ্রাম এবং শ্যাম্পু ১ ডজন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ বাবু হোসেন, সভাপতি আবিদ হাসান রাফি, সাধারণ সম্পাদক মেহেদী আলী, সাংগঠনিক সম্পাদক অর্পণ এবং সাবেক সভাপতি ইব্রাহিম খলিলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com