শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি, প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিলেন ইউএনও

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি, প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিলেন ইউএনও
৪১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি। রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের দু’টি গ্রামে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব ঘটে। এতে ঘরবাড়ি ছাড়াও গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে রাজাহার ইউনিয়নের কুকুরাইল ও বানেশ্বর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তীব্রতায় কুকুরাইল গ্রামের অনেক কাঁচা ও টিনশেড ঘর ভেঙে পড়েছে। অনেকের ঘরের চাল উড়ে গিয়ে কয়েকশ গজ দূরে পড়েছে। হঠাৎ এই বিপর্যয়ে মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে পড়েছে গ্রাম দু’টির অন্তত ২০০ পরিবার।

 

সরেজমিনে দেখা গেছে, ঝড়ে শুধু ঘরবাড়িই নয়, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। রাজাহার ইউনিয়নে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে থাকা বোরো ধানসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বসতভিটা হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

 

কুকুরাইল গ্রামের ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। ঘর নাই, থাকার জায়গা নাই। ছোট ছোট বাচ্চা নিয়ে এখন কোথায় দাঁড়াব?

 

রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

 

ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়েছে। দ্রুতই সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com