শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোরআনের হাফেজদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোরআনের হাফেজদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক’-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
৯২

চট্টগ্রাম সীওয়ার্ল্ড পার্ক সংলগ্ন, ফিরোজশাহ আবাসিক এলাকায়, ১৬ মার্চ সোমবার মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক-এর উদ্যোগে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনের হাফেজদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা-ই রহমানিয়া এতিমখানা পরিচালক হাফেজ মাওলানা এহসানুল হক রহমানী, কোরান ও হেফজ বিভাগের শিক্ষকের পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানের ছাত্রগণ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি রেজাউল মোস্তফা, সহ – সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, সাংগঠনিক সহকারী ফারিয়া সিদ্দিকী, অফিস ডিপার্টমেন্ট প্রধান আরফান হামিম সিয়াম, আইসিটি মিডিয়া সহকারী রাকিবুল ইসলামসহ ২০ জন সেচ্ছাসেবী সদস্য নিয়ে উক্ত অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়।

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো একটি মহৎ ইবাদত। মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক শুধু রক্তদান নয়, বরং ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রেখে মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখছে। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এই ধরনের মানবিক কাজগুলো আয়োজন করা হয়। পবিত্র কোরআনের হাফেজদের সম্মাননা জানানো এবং তাদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়া সংগঠনের এক অনন্য উদ্যোগ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে হাফেজ ও সদস্যদের সাথে নিয়ে ইফতার সম্পন্ন করেন সংগঠনের দায়িত্বশীলরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com