শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক আন্তরিক ও ভাবগম্ভীর পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক (ভিপি লিটন)-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসীম, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন ভূইয়া শিশির, নবীনগর পৌরসভার সাবেক প্রশাসক ও জেলা বিএনপির সদস্য মোঃ মলাই মিয়া, মাসুদুল ইসলাম মাসুদ, গোলাম হোসেন খান টিটু, আশরাফ হোসেন রাজু সাংগঠনিক সম্পাদক নবীনগ উপজেলা বিএনপি,এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মান্নান তার বক্তব্যে বলেন, “জনগণের দেওয়া দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সে জন্য সকলের কাছে দোয়া চাই।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com