শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি :   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার
৩৭

গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভার তরুনদের সমন্বয়ে গঠিত সামাজিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পলাশবাড়ী পৌরসভার বিনোদন কেন্দ্র ড্রিমল্যান্ড থেকে দেড়শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারের জন্য দেওয়া প্যাকেটে ছিল ডাল চিনি তেল সেমাই দুধ আলু,সাবান।

পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,শ্রমিক কল্যান ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম চান মিয়া।
এছাড়াও, সাংবাদিক আব্দুল মতিন, সংগঠনের উপদেষ্টা জুবায়ের আহমেদ, পলাশ সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অসহায়দের পাশে দাঁড়ানো, তাদের সহায়তা করা এবং সামাজিক সচেতনতার ভূমিকা দেখে উপস্থিত অতিথিবৃন্দ অভিভূত হয়ে সংগঠনটির প্রশংসা ও উৎসাহ প্রদান করেন।

সার্বিক সহযোগিতায় করেন,সংগঠনের উপদেষ্টা সজীব মাস্টার, সহ সভাপতি আবু কাওছার,সাধারণ সম্পাদক রিপন মিয়া, সহকারী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মিজানুর রহমান ছাড়াও সাধারণ সদস্য রাজু আহমেদ, জেলাল, রুবেল, আরিয়ান রাকিব, সাজ্জাদ, ইব্রাহিম সরকার প্রমুখ।

স্বেচ্ছাসেবী সংগঠন পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিব জানান, এটি একটি অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন।প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ ৮ বছর ধরে সকল প্রকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি অসহায় দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের সহযোগীতা হিসেবে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অসহায় দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com