দিদারুল হৃদয়, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি | বুধবার, ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
অত্যন্ত উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির গুইমারায় অনুষ্ঠিত হয়েছে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল। বুধবার (১৮ মার্চ) গুইমারা উপজেলা সদরে অবস্থিত পরিষদের নিজস্ব কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।
গুইমারা উপজেলা ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের সভাপতি মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের প্রধান উপদেষ্টা ইউসুফ, ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন।
ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাধারণ মানুষের পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতেই এই সংগঠনের পথচলা। মাহফিলে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ছাড়াও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com