শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মনিরামপুরে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনিরামপুরে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
৪৭

প্রতিবছরের ন্যায় এ বছরও যশোরের মনিরামপুর উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন ‘আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র অঞ্চলের অসহায় ও প্রয়োজনীয় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে কালিবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।

সংস্থার চেয়ারম্যান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. রিপুল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবং সংস্থার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম রসুল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মো. বাহারুল ইসলাম (বিসিএস), মো. আরিফুল ইসলাম (বিসিএস), মৃত্যুঞ্জয় বিশ্বাস (সহকারী শিক্ষক), সংস্থার পরিচালক মো. কামাল হোসেন, মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক হাবিবুল বাশার ফিরাজ, আলামিন সর্দারসহ আরও অনেকে।
এসময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চিকন চাল, বিরিয়ানি চাল, সয়াবিন তেল, চিনি, লাচ্ছা সেমাই, নুডুলস, লবণ, আলু, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, গুঁড়া দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং সাবান ও কাপড় কাচার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য হাফেজ ইনামুল হক। বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com