শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় বিএনপি নেতা খন্দকার আহাদের ৫ম মৃত্যবার্ষিকী পালন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় বিএনপি নেতা খন্দকার আহাদের ৫ম মৃত্যবার্ষিকী পালন
৮১

গাইবান্ধায় জেলা বিএনপি’র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। জেলা শহরের ভিএইড রোড মাস্টারপাড়ায় মরহুমের বাসায় এ উপলক্ষে বুধবার দুপুরে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। এতে বিএনপি’র নেতাকর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোকসুদ ও খন্দকার আহাদ আহমেদের সহধর্মিণী শায়লা ইসলাম। দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মুফতি জোবায়ের আহমেদ

মরহুমের স্ত্রী শায়লা ইসলাম বলেন, খন্দকার আহাদ আহমেদের যে প্রত্যাশা নিয়ে রাজনীতি করেছেন, তা অপূর্ণই থেকে গেছে। তিনি যদি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হতে পারেন, তাহলে তিনি খন্দকার আহাদ আহমেদের সেই প্রত্যাশা বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করবেন। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২১ মার্চ খন্দকার আহাদ আহমেদ মৃত্যু বরণ করেন। সে হিসেবে গত ২১ মার্চ ছিল তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী। কিন্তু পবিত্র ঈদুল ফিতরের কারণে কোনো কর্মসূচি ছিল না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com