রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: | বুধবার, ২৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা এমপি মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর পক্ষ থেকে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানালেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু হাসান আলেক।
তিনি আরো বলেন আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সহ সকল জাতীয় নেতার প্রতি।
এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা করেছিলেন।তার ঐতিহাসিক ঘোষণায় দিশেহারা জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস। ফলে দীর্ঘ নয় মাস ইতিহাসের এক ভয়ংকর রক্তক্ষয়ী যুদ্ধের পর জাতি মুক্তিযুদ্ধ লাভ করে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে সবচেয়ে উজ্জ্বল সোনালী দিন।এই দিনে শ্রদ্ধা জানাই স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি,যাদের আত্মত্যাগে আমরা অর্জন করেছি স্বজাতির মুক্তি,এবং স্মরণ করি সেই বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা,যাদের ৯ মাস জীবন মরণ লড়াইয়ে আমরা বিজয় লাভ করেছি,স্মরণ করছি সে সব মা বোনদের কথা যারা মাতৃভূমি স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
২৬ শে মার্চ আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com