শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা

সোহেল রানা (নীলফামারী) প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা
৯৫

নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তারের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

উক্ত ঘটনার পর পরই ডোমার উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান ত্যাগ করেন নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।

বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে ডোমার হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জামায়াতের পক্ষ থেকে তারা অভিযোগ তুলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সঞ্চালনার দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, সেই নেতা সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। অনুষ্ঠান ছেড়ে বের হওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী জামায়াত নেতাকর্মী ও সংসদ সদস্যকে উদ্দেশ্য করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ বলে স্লোগান দেন।
এবিষয়ে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেন, ” উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া স্ক্রিপ্টে প্রধান অতিথি উল্লেখ ছিলো না। এরপরেও এমপি মহোদয়কে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করা হয়েছিল এবং তিনি আসনও গ্রহণ করেন। এসময় কিছু দুষ্কৃতিকারী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি বিশৃঙ্খল করতে উত্তেজিত হয়ে আজেবাজে ভাষায় গালাগালি করে।”

এবিষয়ে নীলফামারী ০১- ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “সুন্দরভাবে অনুষ্ঠান চলছিলো তবে এ ধরনের অনুষ্ঠানে দলীয় কাউকে না দিয়ে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত। পরবর্তীতে এইসব ব্যাপারে উপজেলা প্রশাসনকে খেয়াল রেখে ভবিষ্যতে এসব বিষয় আরও সুন্দরভাবে করার আহ্বান জানান।”

ঘটনার বিষয়ে ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, “স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com