শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: – প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহিদ জিয়ার ঘোষণা ও নেতৃত্বেই বাঙালি জাতি মুক্তির লড়াই শুরু করেছিল: – প্রতিমন্ত্রী মীর হেলাল
৩৮

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের ইতিহাসের মহানায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বেই বাঙালি জাতি তাদের মুক্তির লড়াই শুরু করেছিল। তাঁর ঐতিহাসিক ঘোষণায় জাতি যে সাহস ও প্রেরণা পেয়েছিল, তা-ই দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ দেখিয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে দেশে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির উত্থান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক বিকাশকে বারবার বাধাগ্রস্ত করেছে। তিনি অভিযোগ করেন, এই সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মহল আইনের শাসন ও জবাবদিহিতার চর্চাকে দুর্বল করেছে, যার ফলে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, কামরুল ইসলাম, ইকবাল চৌধুরী, মো. আজমসহ বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com