শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আটক

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা আটক
৪৯

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মরাপিটের ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৪) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান। এর আগে শুক্রবার ভোরে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি ও গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ছাড়াও তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ও পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাত ১০টার কিছু সময় আগে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের কতিপয় উচ্ছৃঙ্খল নেতাকর্মী একটি অভিযোগপত্র নিয়ে পলাশবাড়ী থানায় যান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে চাপ প্রয়োগ করেন।

এ সময় ওসির সঙ্গে কথাবার্তা তর্কবিতর্কের এক পর্যায়ে উপস্থিত কতিপয় উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা ওসিসহ পুলিশ সদস্যদের মারধর করেন। এতে ৮ পুলিশ আহত হয়। এ ঘটনায় পলাশবাড়ী থানার এজাহার নামীয় ৯ ও অজ্ঞান ১১-১২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com