শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়া মোগড়া ইউনিয়ন আসন্ন নিবার্চনে ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী শামীম

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়া মোগড়া ইউনিয়ন আসন্ন নিবার্চনে ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী শামীম
৩২

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শামীম। স্থানীয় এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ শামীম সবসময় এলাকার উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময় তিনি নিজ উদ্যোগে অসচ্ছল পরিবারকে সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে মোঃ শামীমকে তারা মেম্বার হিসেবে দেখতে চান। তাদের মতে, তিনি নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডে সুশাসন, স্বচ্ছতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
সম্ভাব্য প্রার্থী মোঃ শামীম বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। যদি এলাকাবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করে যাব।”
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে সরব হয়ে উঠেছে মোগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা। এরই মধ্যে মোঃ শামীমের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা চলছে সর্বত্র।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com