নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্পদচুক্তিতে কেনা সম্পত্তি দলিল না করে দেওয়ার অভিযোগ তৃতীয় হিজড়া অন্তরার
শাল গ্রামের তৃতীয় লিঙ্গের নাগরিক হিজড়া অন্তরা (নয়ন) কোর্টের মাধ্যমে এফিডেফিট করে কেনা সম্পত্তি দলিল না করে দেওয়ার অভিযোগ করেছে তার সৎ ভাই আলেক মিয়ার বিরুদ্ধে।
ভুক্তভোগী নয়ন ওরফে অন্তরা জানান আলেক আমার সৎ ভাই হলেও সে একজন প্রতারক।বেশ কিছুদিন আগে আলেক টাকার অভাবে পরলে আমার কাছে আসে। তখন আমি কোর্টের মাধ্যমে এফিডেফিট করে স্বাক্ষীদের নিয়ে ৬ লক্ষ ৪৬ হাজার টাকার বিনিময়ে তার জমি ক্রয় করি।
আলেক কথা দিয়েছিল সে জমিটা নামজারী করে আমাকে দলিল করে দিবে। কিন্তু তার টাকার সমস্যা শেষ হওয়ার পর আর আমার জমি দলিল করে দিচ্ছে না। উল্টো জমি দলিল করে দিতে বললে আমার বাড়িতে এসে হামলা করে ভয়ভীতি দেখায়।
এব্যাপারে আলেক মিয়ার কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তার ছেলে বাবার টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, বাবা টাকা নিয়েছেন জমি লিখে দিবে বলে সেটা সত্য কথা কিন্তু এখন কেন লিখে দিচ্ছেন না সেটা বুঝতে পারছি না।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com