এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি : | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যাবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশের সহায়তায় বুধবার (১ এপ্রিল) ভ্রাম্যমান আদালাত এ অভিযান চালিয়েছে । এ সময় আদালত এক বালু ব্যাবসায়ীকে আটক করে এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এ ১৫ ধারায় তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এছাড়াও ঈশা ফিলিং স্টেশন ও দিদার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জ্বালানী তৈল মজুদ পরিক্ষা করেন এবং সুষ্টভাবে বিতরনের নির্দেশ দিয়েছেন। পরে লাইসেন্স বিহীন মটর সাইকেল আরোহীদের আটক করে তাদের জরিমানা করা হয়েছে। এ সময় সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ উপস্তিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com