শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে বিদ্যুৎ সেবায় চরম ভোগান্তি, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরুদ্ধে ক্ষোভ

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনবধিঃ   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে বিদ্যুৎ সেবায় চরম ভোগান্তি, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরুদ্ধে ক্ষোভ
৪৮

যশোরের মনিরামপুর উপজেলায় বিদ্যুৎ সেবার নামে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (সদর দপ্তর, মনিরামপুর)-এর দায়িত্বহীনতা ও সমন্বয়হীনতার কারণে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাচ্ছে এবং কখন আসবে তারও নির্দিষ্ট কোনো সময় থাকে না। ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রমসহ দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যুৎ যেন এখন ভাগ্যের ওপর নির্ভরশীল হয়ে গেছে। কখন থাকবে, কখন যাবে—কেউ জানে না। অথচ মাস শেষে বিল দিতে একদিন দেরি হলেই জরিমানা গুনতে হয়।” তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। ফ্যান বন্ধ থাকায় অসহনীয় গরমে কষ্ট পেতে হচ্ছে তাদের।

পাশাপাশি পানির মোটর চালু না থাকায় অনেক এলাকায় পানির সংকটও দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় দোকানপাটে বিক্রি কমে গেছে এবং অনেকেই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে শিক্ষার্থীরা রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না বলে অভিভাবকদের অভিযোগ। এদিকে, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সন্তোষজনক কোনো সমাধান পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে অভিযোগ উপেক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন ও সেবার মান নিশ্চিত করতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। স্থানীয়দের হুঁশিয়ারি, “দ্রুত বিদ্যুৎ সেবা স্বাভাবিক করা না হলে এই অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com