শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে পান ব্যবসায়ী আবুল কালামের মৃত্যুকে ঘিরে ধুম্রজাল

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে পান ব্যবসায়ী আবুল কালামের মৃত্যুকে ঘিরে ধুম্রজাল
৩৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে আবুল কালাম নামে এক পান ব্যবসায়ীর মৃত্যুকে ঘীরে রহস্য তৈরি হয়েছে। মৃত আবুল কালামের পরিবারের অভিযোগ জমি সংক্রান্ত বিরোধের জেরে পাৰ্শ্বৱৰ্তী বাড়ির লোকদের হামলায় তিনি নিহত হয়েছেন।তারা আইনের কাছে এর সুষ্ঠু বিচার চায়।

গত( ২ এপ্ৰিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লংলাখাল ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালামের পুত্র সালেহ আহমদ জানান দীর্ঘদিন ধরে কুতুবউদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রতিবেশী কুতুব উদ্দিনের পরিবারের সদস্যরা অতর্কিতভাবে আমার পিতা আবুল কালামের ওপর হামলা চালায়।এতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কুতুব উদ্দিনের মুঠোফোনে একাধিক বার দিয়ে মোবাইল বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আবুল কালাম নামে এক ব্যক্তি কে তার আত্মীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ইসিজি পরীক্ষা করে মৃত্যুর সত্যতা পাওয়া যায়। তবে এ ঘটনার পুলিশ কেইস না থাকায় আমরা এটিকে ব্রট ডেট (Brought Dead) হিসাবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছি।

এই ঘটনায় প্রত্যক্ষদর্শী নিজাম উদ্দিন সহ অন্যরা জানান,মৃত আবুল কালামের স্ত্রী ও ভাতিজি খাদিজা এবং কুতুবউদ্দিন এর স্ত্রীর মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজি খাদেজা একটি গাছের ছোট ডাল দিয়ে আবুল কালামের উপর আঘাত করেন।ডাল পিছলে গিয়ে তার হাতের আঙ্গুলে আঘাত লাগে। এরপরই ঝগড়া শেষ হয়ে যায়।অন্যদিকে কুতুব উদ্দিন তার স্ত্রীকে এই ঝগড়া করার কারণে গালি গালাজ করেন।প্রত্যক্ষদর্শীরা আরোও জানান, ঝগড়া শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পরে আবুল কালাম তার ঘরের সামনে বারান্দায় বেহুশ হয়ে মাটিতে লুটে পড়েন।এরপর স্থানীয় পল্লী চিকিৎসক এসে অবস্থা আশংকা জনক হওয়ায় মেডিকেল নিয়ে যাওয়ার জন্য বলেন।আত্মীয়রা দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রামের যুবসমাজরা বললেন,জমি সংক্রান্ত বিরোধেদের জেরে যদি তাকে হত্যা করা হয়ে থাকে তাহলে আমরা আবুল কালামের পরিবারের পাশে থাকবো।আইনের কাছে এর সুষ্ঠু বিচার চাইবো।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com