শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়: রাণীশংকৈলে ব্যবসায়ীর জেল-জরিমানা

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়: রাণীশংকৈলে ব্যবসায়ীর জেল-জরিমানা
৪০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অতিরিক্ত দামে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

একই ঘটনায় সংশ্লিষ্ট গাড়িচালককেও জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার মীরডাঙ্গী এলাকায় স্থানীয়দের ধাওয়ার মুখে দিনাজপুর থেকে আসা প্রায় ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলবোঝাই একটি লরি নেকমরদ এলাকায় আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটি জব্দ করে এবং ব্যবসায়ী ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

পরে দুপুরে নেকমরদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভরনিয়া হাট এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তেল পরিবহনকারী গাড়ির চালক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মো. রন্জুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেলসহ দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারায় এ দণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com