শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মণিরামপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মণিরামপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
৬৩

যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সলের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সহকারী সার্জন ডা. মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু।
আলোচনা সভায় বক্তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানসম্মত পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ডা. ফাইয়াজ আহমদ ফয়সল বলেন, “বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমেই সবার জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
অনুষ্ঠানে গাইনী ও অবস কনসালটেন্ট ডা. দিলরুবা ফেরদৌস ডায়না, ডেন্টাল সার্জন ডা. ইয়াসির আরাফাত, মেডিকেল অফিসার (ডিজিসি কন্ট্রোল) ডা. নাহিদ হাসানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সিনিয়র স্টাফ নার্স, এসএসিএমও (SACMO) এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা র‍্যালী ও আলোচনা সভায় অংশ নেন।

বক্তারা সাধারণ মানুষকে অপচিকিৎসা পরিহার করে বিজ্ঞানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com